২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শারদীয় দূর্গাপুজা পালন উপলক্ষে ঝিকরগাছায় মতবিনিময় সভা

ঝিকরগাছা সংবাদদাতা
শারদীয়া দূর্গাপূজা যথাযথ মর্যাদার সাথে পালন ও আইনশৃংখলা পরিস্থিতি ভাল রাখতে ঝিকরগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পারবাজার শীব মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা সভাপতি বাবু দুলাল অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) কে এম মামুনুর রশীদ, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন, সাধারন সম্পাদক তপন ঘোষ, যশোর নগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উৎপল ঘোষ, ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তড়িৎ দাস, সদস্য কৃষ্ণপদ সরকার, পৌর সভাপতি গবিন্দ বনিকসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পুজা মন্দিরের সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ ও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়