হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পাইকারি আমের মুকাম বেলতলা বাজার ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি আত্মপ্রকাশ পায়। এর আগে বৃহস্পতিবার রাতে বেলতলা বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বেলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদ সরদার সভাপতি ও কামরুজ্জামান মুন্না সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ গাজী, সহ-সভাপতি আতিয়ার রহমান, সহিদুল গাজী, এরশাদ আলী গাজী, মো. গিয়াস উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান আলী সরদার, কুদ্দুস গাজী, ইছানুর সরদার। সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, মাজেদ গাজী, আব্দুলা আল-মামুন মুন্না। কোষাধাক্য মনিরুল ইসলাম, সহ-কোষাধাক্য আবুল কালাম আজাদ। দপ্তর সম্পাদক মো. আব্দুলাহ মিলন, সহ-দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, মেহেদী হাচান, শরিফুল ইসলাম। প্রচার সম্পাদক আনিছুর রহমান মন্টু, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক সোহাগ হোসেন, শাহারুল ইসলাম, হাচানুজ্জামান, সাইফুল ইসলাম, আব্দুল খালেক। ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, আব্দুল গফুর, রফিক সরদার, মো. হাচান সরদার। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিলন হোসেন, সহ-সম্পাদক বিপ্লব হোসেন, জামাল হোসেন সাগর, রিদয় হোসেন, ইমদাদুল হক, আশিকুজ্জামান আশিক। যুব বিষয়ক সম্পাদক মো. পলাশ, সহ-সম্পাদক আব্দুল হাকিম, আবুল কাসেম, রাকিব, রানা, রাজ্জাক, জাকির হোসেন, আলী হোসেন, আশরাফুল ইসলাম। এছাড়া ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- তবিবর সরদার, আব্দুল হাই গাজী, আমজেদ হোসেন নান্নু, আতর আলী, রাজ্জাক মোল্লা, নাসির উদ্দিন গাইন, আজিজ মোড়ল, নুরে আলম ছিদ্দিকী।

