প্রতিদিনের ডেস্ক॥
গত বছরের সেপ্টেম্বরে রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় পরিণীতি চোপড়ার। তবে চলতি বছরের জুলাইতে শুরু হয় গুঞ্জন। জনমনে প্রশ্ন ওঠে তবে কি এবার ঘর ভাঙতে চলেছে পরিণীতির? তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই তার উত্তর পেয়ে যান অনুরাগীরা। সমাজমাধ্যমে পরিণীতি জানিয়েছিলেন, তার সঙ্গে এই মুহূর্তে দূরত্ব রয়েছে স্বামীর। বিবাহবার্ষিকীর উদ্যাপন একসঙ্গে, তার পর ফের আালাদা। তাই
বিবাহবার্ষিকীর পোস্টে আক্ষেপ প্রকাশ করলেন তিনি। বর্তমানে মুম্বইয়ে রয়েছেন পরিণীতি। মাঝে একটা লম্বা সময় কাটিয়েছেন লন্ডনে। রাঘব ছিলেন ভারতে। যদিও রাজনৈতিক ব্যস্ততার মাঝেই স্ত্রীকে নিয়ে কয়েকটা দিন একান্তে মালদ্বীপে কাটিয়ে এসেছেন। সমুদ্র সৈকতে দু’জনের একান্ত যাপনের সেই ছবিও দিয়েছেন রাঘব-পরিণীতি। কিন্তু স্বামীর সঙ্গে ঘন ঘন দেখা না হওয়ায় ও আরও আগে কেন দেখা হলো না সেই কারণে আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী। বিয়ের প্রথম বর্ষপূর্তিতে সমাজমাধ্যমে পরিণীতি লেখেন, আমি জানি না আগের জীবনে এবং এই জীবনে কী কী ভালো কাজ করেছি যে তোমাকে পেয়েছি। খাঁটি ভদ্রলোক, আমার বোকা বন্ধু, সংবেদনশীল মানুষ, একজন সমঝদার স্বামীকে বিয়ে করেছি। দেশের প্রতি তোমার নিষ্ঠা ও দায়বদ্ধতা আমাকে অনুপ্রাণিত করে। আমি তোমাকে বড্ড ভালোবাসি। কেন আরও আগে দেখা হলো না, এই আক্ষেপটা থেকে যাবে।

