৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭০০ ছাড়াল

প্রতিদিনের ডেস্ক॥
বৃহস্পতিবার রাতেও ইসরায়েলের যুদ্ধবিমান লেবাননে হামলা চালিয়েছে। সোমবার থেকে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। লেবাননে সম্প্রতি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা বেড়েছে। এদিকে হিজবুল্লা জানিয়েছে, বিমান হামলায় তাদের বিমান বাহিনীর প্রধান মোহাম্মদ সুরুর মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৭০০ ছাড়িয়েছে। সর্বশেষ একদিনে নিহত হয়েছেন ৯২ জন। এদিকে লেবাননে ইসরায়েলের হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বেশ কয়েকটি আরবদেশ গত বুধবার লেবাননে ২১ দিনের ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ আহ্বান জানায়। তবে মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে।
সূত্র : আলজাজিরা

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়