প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি ‘টেক্কা’র প্রচারে গিয়ে অতীত সম্পর্ক নিয়ে কথা বলেছেন স্বস্তিকা মুখার্জী। যা নিয়ে নেটপাড়ায় কটাক্ষ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের জবাব দিয়ে অভিনেত্রী লিখেন, আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এতকিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। আজ একটা গালাগাল নেই, সমালোচনা নেই, বয়কটও নেই। অভ্যাসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েকদিনে, মনে হচ্ছে একা হয়ে গেলাম।

