৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

মহেশপুরে ফসল বাঁচাতে সুইচ গেইট ভেঙ্গে দিলো এলাকার কৃষকেরা

মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ফসল বাঁচাতে উখড়িরবিলের বড় খালের পানি সরবরাহ সচল করতে সুইচ গেইট ভেঙ্গে দিলো স্থানীয় কৃষকরা। শনিবার সকালে কেশবপুর, কুশাডাঙ্গা, করিঞ্চা ও তৈলটুপি গ্রামের কৃষকেরা উখড়ির বিলের ইজারাদারের বাধ ভেঙ্গে দেয়। এতে বিলের মাছ যাতে বের না হয়ে যায় সে জন্য তারা নেট জাল দিয়ে ঘিরে দেয়। স্থানীয় কয়েক’শ কৃষক এ কাজে অংশ গ্রহন করে। তাদের দাবি উখড়ির বিলের ইজারাদার কবির হোসের নিজের ইচ্ছা মত সরকারি খালের উপর সুইচ গেট তৈরি করেছে। তাতে করে বর্ষা মৌসুমে বিলের পাড়ে কয়েক হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে যায়। কয়েকদিনের ভারি বৃষ্টি বিলের পাড়ে কয়েক হাজার বিঘা জমির ফসল এখন পানির নিচ চলে গেছে। তাই এলাকার কৃষকেরা সরকারি খালে ইজারাদারের বাধটি ভেঙ্গে দেয়। উখড়ির বিলের ইজারাদার কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অনেক সময় বিপরীত দিক থেকে পানি এসে বিলে পানি ঢুকে এলাকার ফসল নষ্ট করে। তাই প্রশাসনের সাথে কথা বলে সুইচ গেটটি তৈরি করা হয়েছিলো। বিলের পানি বের হওয়ার জন্য গেট খোলা ছিলো। পানিও বের হচ্ছিল তাও তারা গেইটটি একেবারে ভেঙ্গে ফেলেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়