২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শুক্রাবাদে বাসার ভেতরে আগুনে শিশুসহ তিনজন দগ্ধ

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা: রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধরা হলেন, কারওয়ান বাজার মৎস্য আড়তের শ্রমিক টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (২৪) ও সাড়ে তিন বছরের ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ।দগ্ধ নিপার মা রেহানা বেগম জানান, চলতি মাসের ১ তারিখেই শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচ তলায় ভাড়া উঠেছিলেন টোটন-নিপা দম্পতি। নিপার স্বামী টোটন কারওয়ান বাজারে মৎস্য আড়তে কাজ করেন। আর নিপা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের জনক-জননী তারা। তবে বড় দুই ছেলে-মেয়ে গ্রামে দাদা দাদির কাছে থাকে। ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ বাবা মায়ের সঙ্গে ওই বাসায় থাকে।তিনি জানান, ভোর পাঁচটার দিকে নিপা নিজেই ফোন দিয়ে তাকে জানান, তাদের বাসায় আগুন লেগেছে। তাদের শরীরও পুড়ে গেছে। তাদেরকে দ্রুত বাঁচানোর আকুতি জানান। এর বেশি আর কিছু বলতে পারেনি তখন৷ বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে এই আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন।বানি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নিপার শরীরের ৫০ শতাংশ, টোটনের ৩২ ও বায়েজিদের ৪৫ পুড়ে গেছে। তিন জনের অবস্থাই আশঙ্কাজনক বলেও জানান তিনি।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়