১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জ বাজারে একদিনে ব্যবধানে কাঁচা মরিচের কেজি ডবল

উত্তম চক্রবর্তী,রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। রাজগঞ্জ বাজারে বুধবার হাট বারের দিনও ২০০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হয়েছিলো। আবারও মানুষের মুখে আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো কাঁচা মরিচ। খাদ্য-খাবার রান্নার কাজে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ উপাদানের দাম লাগামহীন। বৃহস্পতিবার বিকালে রাজগঞ্জ বাজারে সরেজমিন দেখা গেছে- কাঁচা মরিচ খুচরায় ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ একদিন আগেও বিক্রি হয়েছিলো সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি হয়েছিলো ২০০ টাকা প্রতিকেজি দরে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় আবারও বিপাকে পড়েছেন ক্রেতারা। রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী মহাসিন, রাজু আহম্মেদ ও হামিদুল জানিয়েছেন- বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে মরিচ পচে নষ্ট হওয়ায় এবং সরবরাহ কম থাকায় পণ্যটির দাম বেড়েছে। তারা আরো জানান- শুক্রবার রাজগঞ্জ বাজারে কাঁচা মরিচের দাম আরো বাড়তে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়