২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একতা বন্ধন ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে রাজগঞ্জ হাইস্কুল মাঠে রাজগঞ্জ একতা ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক এ. কে. এম ইউনুস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন-সাবেক চেয়ারম্যান এড. আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাওনেজ ইমরান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আইয়ুব হোসেন, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, যুবদল নেতা মতিয়ার রহমান, সাদ্দাম হোসেন, যুবদল নেতা হুমায়ন কবির প্রমুখ৷ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে চৌগাছা ফুটবল একাদশ বনাম সুতিঘাটা ফুটবল একাদশ মুখোমুখি হয়। এ খেলায় ৪-১ সুতিঘাটা ফুটবল একাদশকে পরাজিত করে চৌগাছা ফুটবল একাদশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়