জি এম ফারুক আলম, মণিরামপুর
যশোরের মণিরামপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় জামেয়া ইমদাদীয়া মাদানীনগর মাদরাসা প্রাঙ্গনে হেফাজতে ইসলাম বাংলাদেশ মণিরামপুর শাখার উদ্যোগে উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোরের যুগ্ম মহাসচিব মাওঃ রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এতে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা নাছিরুল্লাহ, মুফতি কামরুল আনোয়ার নাইম প্রমূখ। সমাবেশ শেষে মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনকে সভাপতি ও মুফতি কামরুজ্জামান কাসেমীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মাওঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাওঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আশরাফ ইয়ছিন, দপ্তর সম্পাদক মাওঃ আবুবকর সিদ্দিক, প্রচার সম্পাদক মাওঃ হাসান আল মামুন প্রমূখ।

