বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে মাছের ঘের থেকে অহিদুল নামে (৪৫) একজন গার্ডের মরা দেহ উদ্ধার হয়েছে। তাকে দুরৃত্তরা হত্যা করে পানিতে ফেলে রাখে। শুক্রবার বেলা সাড়ে তিনটার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ উদ্ধার করে। মৃত অহিদুল বেনাপোল পোর্ট থানার ছোটআাচড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। সে একই গ্রামের বাবলুর মাছের ঘেরে গার্ড হিসাবে চাকুরি করত। ভুক্তভোগির পরিবার জানায়, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সে বৃহস্পতিবার বাড়ি থেকে তার কর্মস্থল চাতরের বিলে মাছের ঘেরে যায়। তারপর সে আর বাড়ি আসে না।তাকে মেরে পানিতে ফেলে রাখে দুবৃত্তরা। এ বিযয় মামলা করা হবে। বেনাপোল পোর্ট থানা ওসি রাছেল মিয়া বলেন, অহিদুল নামে একজনের মরাদেহ উদ্ধার করেছে। লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তর জন্য। এখনে মামলা হয়নি। তবে ময়না তদন্তর পর তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নেওয়া হবে।

