২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযান, জরিমানা

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকি ও পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা ও মৎস্য বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন টাস্কফোর্সের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বিষ্ণুপদ পাল। এ সময় টাস্কফোর্সের সদস্যসচিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরাফাত হোসেন ও তামীম তাসনীম উপস্থিত ছিলেন। এ সময় কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল বলেন, মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে বিক্রিয় করার অভিযোগে মাংস বাজারে চিকেন হাউজকে ২ হাজার টাকা ও খুচরা আলু বিক্রেতাকে ২০০ টাকা টোকা জরিমানা করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়