১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

কুয়াদা বাজুয়াডাঙ্গা সর্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন, অনিন্দ্য ইসলাম অমিত

শামিম হোসেন, কুয়াদা
যশোর সদরের কুয়াদা বাজুয়াডাঙ্গা সর্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন, বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান মুসলিম সকল ধর্মের মানুষের বসবাস এখানে সকল ধর্মের স্বাধীনতা রয়েছে। কারোর প্রতি কেউ হস্তক্ষেপ করতে পারবেনা সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পুলিশ প্রশাসনের সহযোগিতার ব্যর্থতা থাকলেও আমাদের নেতাকর্মীরা সার্বক্ষণিক মন্দির ও হিন্দুদের জানমাল ও ব্যবসায়িক স্থানগুলোকে পাহারা দিবে। আপনারা দুর্বল নন। বিএনপি’র কোন কর্মী কেউ যদি মন্দির বা কারোর কোন ধরনের ক্ষতি সাধনের চেষ্টা করলে আমরা তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেব। আমরা সবাই এক ও বাংলাদেশী। এখানে যার যার ধর্ম সে সে পালন করবে কেউ তাতে হস্তক্ষেপ করবে না ।

গতকাল শুক্রবার বাজুয়াডাঙ্গা সর্বজনীন মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় মন্দির কমিটির সভাপতি দেব দুলাল দত্তের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরো বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন প্রধান পুরোহিত অশোক কুমার চক্রবর্তী উপদেষ্টা রামচন্দ্র পাল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নির্মল কুমার বিট, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল আজিজ যুগ্ন আহবায় মারুফ হোসেন, মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামীম, সিরাজ মোল্ল্যা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপি’র নেতা আলাউদ্দিনসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়