২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পিতার বকুনি খেয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে পিতার বকুনি খেয়ে আসমা আক্তার নামে(২২) এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রমজাননগর গ্রামে ঘটনাটি ঘটে। একই গ্রামের মুজিবর গাজী ওরফে বাঘ মুজিবরের মেয়ে আসমা সোনামোড় এলাকার আবুজার হোসেনের স্ত্রী। ইয়াছিন আরাফাত নামে সাড়ে তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে তার। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, স্বামীর সাথে মনোমালিন্যের জেরে গত তিন মাস ধরে পিতার বাড়িতে অবস্থান করছিলেন আসমা। শনিবার বিকালে পিতা মুজিবর রহমান বকুনি দিয়ে তাকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। একপর্যায়ে রাতে পরিবারের সদস্যরা অন্য কক্ষে অবস্থানের সুযোগে আসমা শোবার ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মুজিবর রহমান জানান পারিবারিক কারনে তাকে সামান্য বকাঝকা করেছিলেন। তবে মেয়ের আত্মহত্যার জন্য তার স্বামী আবুজার দায়ী। তালাক দেয়া প্রথম স্ত্রীকে আবারও সংসারে ফিরিয়ে আনার ঘটনায় কষ্ট পেয়ে তার মেয়ে তিন মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছিল। এসব কারনে আসমা মানসিক কষ্টে ভুগছিল বলেও তার দাবি।
আবুজার হোসেন জানান তার প্রথম স্ত্রীর বিষয়ে আসমা সবকিছু জানতেন। পরবর্তীতে পিতামাতার প্ররোচনায় সে রাগ করে বাবার বাড়িতে চলে যায়।
স্থানীয় ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আলম জানান, স্বামীর প্রতারনার পর পিতার বকুনি পেয়ে অভিমানে আসমা আত্মহত্যা করে। শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছ। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়