২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নাদিম হত্যা মামলা: তাঁতী লীগের সভাপতি গ্রেপ্তার

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর সূত্রাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় সূত্রাপুর থানার তাঁতী লীগ সভাপতি মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থী নাদিমুল হত্যার ঘটনায় তার মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি মামলা করেন।মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আক্রমণকারীরা। এতে শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাম চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত নাদিমুল হাসান এলেমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ডিসি তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় করা মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এলেম হত্যায় জড়িত এজাহারভুক্ত আসামি মো. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়