পাইকগাছা প্রতিনিধি
সুস্থ সুরক্ষায় পরিষ্কার হাত, সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা শাহদাৎ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহ, প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ ও প্রাথমিক শিক্ষা ইনিউসট্রেক্টর ইমান উদ্দীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।

