২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অপেক্ষায় সুনেরাহ

প্রতিদিনের ডেস্ক॥
মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’ ছবির মাধ্যমে। ক্যারিয়ারের প্রথম সিনেমায় অভিনয় করেই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। বর্তমানে মডেলিং, সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে কাজ করছেন ছোট পর্দায়ও। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত দু’টি নাটকে তিনি অভিনয় করেছেন। সিনেমা নিয়ে এ অভিনেত্রী বলেন, একটি সিনেমার কাজ শিগগিরই শুরু হওয়ার কথা আছে। ওটিটিতে ভালো গল্পের অপেক্ষায় রয়েছি। ভালো নির্মাতা হলে অবশ্যই কাজ করবো। দেশের বাইরের একটি ওটিটির কাজের কথা ছিল। মনে হয়েছে এই মুহূর্তে কাজটি করা ঠিক হবে না। তাই করা হয়নি। নাটকের ক্ষেত্রেও একই। নিয়মিত কাজ হয়তো করা হবে না, কিন্তু ভালো গল্প ও নির্মাতা মিললে কাজ করবো। ছোট পর্দায় কাজ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ছোটপর্দায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। মাবরুর রশীদ বান্নাহ একদিন জানতে চাইলেন নাটকে কাজ করবো কিনা। পরে স্ক্রিপ্ট দেখি, ভালো লাগা থেকে কাজটি করে ফেললাম। টিম, সহকর্মীরা খুব ভালো ছিল। তারা সবাই সিরিয়াস ছিল কাজটি নিয়ে। সম্প্রতি তিনি ছোট পর্দায় কাজ করেছেন, ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’ নামের দু’টি নাটকে। এই দুই নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিন কিছুটা আড়ষ্টতা ছিল। নাটকে তো আগে কাজ করিনি। বুঝতে সময় লেগেছে। আস্তে আস্তে ভালো লাগা ও প্রথম কাজটি শেষ হওয়ার পর আগ্রহ আরও বেড়ে যায়। পরে আরেকটি কাজ করলাম। দুটো নাটকই রোমান্টিক ঘরানার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়