১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি॥
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার আরজিনা (৩৫) ও বরিশাল ভান্ডারিয়া এলাকার লাভলু (৬৫)। এর আগে গত ৬ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫০০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়