পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ঘুর্নিঝড় দানার প্রভাবে ও অতি বৃষ্টিপাতের ফলে অসহায় মানুষের কাচা ঘর ভেঙ্গে গেছে। এখন তারা নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের অসহায় মানুষজন বিপাকে পড়েছে। অনেকে পরের জমিতে কাজ করে চলে তাদের সংসার। সবসময় অতি কষ্টে দুঃখে কাটে তাদের জীবন। এমতাবস্থায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার রাতে অনেকের বসবাসের ঘর ভেঙে পড়ে যায়। আর বসবাসের ঘর ভেঙে পড়ে যাওয়ায় পরিবারেরর সদস্যেদের নিয়ে কাটছে তাদের মানবেতর জীবন যাপন। এ বিষয়ে জানতে চাইলে ভূক্তভোগীরা জানান, মাথার উপর চাল না থাকায় বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে রাস্তায় বসবাস করার উপক্রম হয়েছে। গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, এসব তথ্য আমার কাছে আছে। সরকারি বরাদ্দ আসলে তাদের সহযোগিতা করা হবে।

