প্রতিদিনের ডেস্ক॥
চলতি বছর আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমা। কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে নেয়। দ্বিতীয়বার আগামী ৬ই ডিসেম্বর ‘পুষ্পা টু’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আবারো তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে আগামী ৫ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা টু’। সম্প্রতি অভিনেতা সামাজিক মাধ্যমে এমন ঘোষণা দেন।

