১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে প্রসুতির মৃত্যু ঘটনায় দেশ ক্লিনিকের পরিচালকসহ অন্যদের বিরুদ্ধে মামলা করে বিপাকে প্রসুতির স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক
যশোরের দেশ ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি তাজরিন সুলতানা রুকুর মৃত্যুর ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে স্বজনেরা। ক্লিনিকের পরিচালক রাজু মৃত রুকুর পরিবারের স্বজনদের মামলা তুলে নিতে লোকজন দিয়ে হুমকি দিচ্ছে। অপরদিকে স্বাস্থ্য বিভাগ এ ঘটনার তদন্ত করলেও আজও কোন ব্যবস্থা নেয়নি। শনিবার প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৃত রুকুর স্বাজনেরা। লিখিত বক্তব্যে মৃত রুকুর চাচা মণিরামপুর কাশিপুর গ্রামের আলিম বলেন, গত ১৬ মে দিবাগত রাতে ভাইজি তাজরিন সুলতানা রুকুর প্রসব বেদনা উঠলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে দালালের খপ্পরে পড়ে স্বজনেরা রুকুকে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ভর্তি করেন। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে ক্লিনিক কতৃপক্ষ ডাক্তার সন্দীপ কুমার পালকে দিয়ে তাড়াহুড়ো করে রুকুর সিজার করান এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। সিজার করার পর রুকুর তলপেট ফুলে শারিরীক অবনতি হওয়ায় বিষয়টি ডাক্তার ও নার্সদের জানালে তারা গুরুত্ব দেয়নি। ১৯ মে অবস্থার অবনতি হওয়ায় রুকুকে ছাড়পত্র দিয়ে স্বজনদের খুলনা অথবা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন। এরপর রুকুকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা করে রুকুর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়। রুকুর দ্রুত চিকিৎসার প্রয়োজনে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে রাত ৪টার দিকে মারা যায়।
তিনি বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়। অভিযোগের বিষয়ে শুনেছেন কিন্তু কোন রেজাল্ট আজও আমরা পায়নি। এরপর আদালতে মামলা করা হয় দেশ ক্লিনিকের পরিচালক রাজু, ডাক্তার সন্দীপ কুমার পাল ওরফে এসকে পাল (সার্জন), ডাক্তার মনিরুল ইসলাম (অজ্ঞান) ও নার্স রানুর বিরুদ্ধে। এ মামলা করায় ক্লিনিক কতৃপক্ষ আমার ও আমার স্বজনদের উপর চমরভাবে ক্ষিপ্ত হয়েছে। ক্লিনিকের পরিচালক রাজু এরমধ্যে মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য তার মণিরামপুরের দুই আত্মীয়ের মাধ্যমে দেনদরবার শরু করে। মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় তারা আবার এক রাজনৈতিক নেতাকে দিয়ে হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে পথেঘাটে চলতে অসুবিধা হবে বলে হুমকি দিচ্ছে। বর্তমানে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর ঘটনায় মামলা করে চরম বিপাকে আছি। যে কোন সময় রাজুর লোকজন আমার ও আমার পরিবারের সদস্যদের বড়ধরনের ক্ষতি করতে পারে। এ ব্যাপারে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন, আইনজীবী সিরাজুল ইসলাম লেন্টু, আবুল বাশার, অনিক আহসান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়