রেজাউল করিম, লোহাগড়া
দীর্ঘ ১৫ বছর পর নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন শান্তি পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্ষন্ত লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যলয়ে বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সভাপতি পদে আহাদুজ্জামান বাটু (চশমা), সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা), সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম (টিউবওয়েল)। পৌর বিএনপির সভাপতি পদে মোঃ মিলু শরিফ (দোয়াত কলম), সাধারণ সম্পাদক পদে মশিয়ার রহমান সান্টু (মোমবাতি), সাংগঠনিক সম্পাদক পদে এসএম সাইফুল্লাহ মামুন (মাছ)নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, উপজেলা বিএনপির ৮৫২ জন সদস্যর মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জন সদস্যর মধ্যে ৪১৬ জন ভোট দেন। দীর্ঘ পর লোহাগড়া বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মীরা দারুন উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম।

