২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

পিরিয়ডের সময় দুই দিন ছুটি নারীদের, বেতনও দেবে প্রতিষ্ঠান

প্রতিদিনের ডেস্ক॥
অচলায়তনে এবার বদল আনল ফুড ডেলিভারি প্রতিষ্ঠান সুইগি। মহিলাদের জন্য ঋতুকালীন ছুটির ঘোষণা করল প্রতিষ্ঠানটি। প্রত্যেক মহিলাই জানেন মাসের ওই দিনগুলোর কষ্ট। অথচ বেশিরভাগ কর্মক্ষেত্রেই মহিলাদের জন্য এই দিনগুলোয় কোনও আলাদা ছুটির ব্যবস্থা থাকে না। সেই অচলায়তনেই এবার বদল আনল ফুড ডেলিভারি সংস্থা সুইগি। মহিলাদের জন্য ঋতুকালীন ছুটির ঘোষণা করল প্রতিষ্ঠানটি। সুইগি জানিয়েছে, প্রতি মাসে ২ দিন ‘বিনা প্রশ্নে’ ছুটি দেওয়া হবে মহিলা কর্মীদের। খবর হিন্দুস্তান টাইমস। অনেক ক্ষেত্রেই মহিলারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ছুটির কারণ জানাতে সংকোচ বোধ করেন। তাই ‘বিনা প্রশ্নে’ ছুটি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সুইগির উর্ধ্বতন ম্যানেজমেন্ট। সঙ্গে এই দুই দিনের বেতনও পাবেন মহিলা কর্মীরা। তাই সেই নিয়ে চিন্তার কোনও প্রশ্নই নেই।
সংস্থার ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ জানিয়েছেন, ঋতু চলাকালীন মহিলাদের রাস্তাঘাটে বের হওয়া খুবই কষ্টদায়ক। এই সময় অনেক মহিলাই ডেলিভারির কাজ করতে চান না। সেই কারণেই আমরা ২ দিনের সবেতন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রত্যেক মহিলা ডেলিভারি পার্টনারই ছুটি পাবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়