প্রতিদিনের ডেস্ক॥
নতুন নাটক নিয়ে হাজির হলেন সোহেল মণ্ডল ও ফারিন খান। নাটকের নাম ‘সুইচ’। শফিউর রহমান কাজলের গল্পে এটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। বরফির ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। এর আগেও সোহেলের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকের মাধ্যমে প্রশংসিত হয়েছেন ফারিন। এটি নিয়েও আশাবাদী এ জুটি।

