উৎপল মণ্ডল, শ্যামনগর
গণহত্যাসহ অসংখ্য ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনাকারী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শ্যামনগরে বিক্ষোভ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭শে অক্টোবর) সকালে শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আয়োজনে শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজ থেকে আনন্দ র্যালিটি বেরিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসিফ চত্বরে এসে শেষ হয়।বিক্ষোভ সমাবেশ শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ছাত্র প্রতিনিধি মাছুমের সভাপতিত্বে ছাত্র বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্র শরিফুল ইসলাম, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মাছুদ প্রমুখ। বক্তাগন বলেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন এর পরে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গত ২৪ শেখ অক্টোবর বৃহস্পতিবার নিষিদ্ধ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে অভিনন্দন জানান এবং রাষ্ট্রপতির শাহাবুদ্দিন (চপ্পু) অপসারণ দাবি করেন।

