২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ডিস লাইনের তার টানা নিয়ে কলহ কুপিয়ে একজনকে জখম

নিজস্ব প্রতিবেদক॥
যশোরে ডিস লাইনের তার টানা নিয়ে প্রতিপক্ষের হামলায় সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে হারেজ আলীর ছেলে হারুন অর রশিদকে(৩২) কুপিয়া আহত করেছে। সদর উপজেলার ওসমানপুর বাজারে ডিস লাইনের কাজ করাকালীন সময় লাইন তার টানানো নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ওসমানপুর গ্রামের আক্তারের ছেলে রাসেল(৩৫), হারুন অর রশিদকে দা দিয়ে কোপ দিয়ে তার মাথায় আঘাত করে এতে করে তার মাথা জখম হয়। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে দেয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়