৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর)সকাল ১০টা শ্রীফলকাটি স্কুল মাঠে উপজেলা যুবদলের আয়োজনে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম.এম, মজনু ই-ইলাহীর সভাপতিত্বে সদস্য মোঃ আব্দুল গফুর ও ঈশ্বরীপুর ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যড.এম এম আশেক ইলাহি মুন্না, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক (আপু), যুবদলের সাবেক সভাপতি ইউপি সদস্য জি.এম, আজিজুর রহমান (আজিবর), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল), শেখ খালেকুজ্জামান টুকু, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আনিছুজ্জামান আনিস, মোঃ বাবলুর রহমান, মোঃ কামাল হোসেন প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সহ এলাকার শত শত নারী পুরুষ। ফ্রি-মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়