প্রতিদিনের ডেস্ক॥
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে সিবিআই লুক-আউট সার্কুলার জারি করা ছিল। তবে সেই রায় বাতিল করে হাইকোর্ট। পরে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মহারাষ্ট্র সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই রায়ই বহাল রাখে। আইনি জটিলতা কাটিয়ে তাই স্বস্তিতে রিয়া।

