প্রতিদিনের ডেস্ক॥
সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন রুক্মিণী মৈত্র। কখনো গ্রিস, কখনো পারস্য। আর কোথাও সুযোগ না পেলে থাইল্যান্ডেই খুশি। সম্প্রতি বেড়াতে যাওয়া নিয়ে মুখ খুলেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় তিনি বলেন, বেড়ানো আমার কাছে এক ধরনের ‘থেরাপি’। কিছুদিন সব কোলাহল থেকে সরে থাকার ভীষণ ভালো পদ্ধতি। একইসঙ্গে প্রকৃতির কোলে সময় কাটিয়ে নিজেকে মাটির কাছাকাছি রাখতে পারি।

