২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আগরহাটি-ভায়না বিলের ওয়াপদা বাঁধ উচ্ছেদের ২৭ তম বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক॥
২৯ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির উদ্যোগে ২৯ অক্টোবর ১৯৯৭ সালের ঐতিহাসিক আগরহাটি-ভায়না বিলের ওয়াপদা বাঁধ উচ্ছেদের ২৭ তম বার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ সংগঠনের কেশবপুর থানা কমিটির সভাপতি কৃষকনেতা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষকনেতা হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সহ-সভাপতি শ্রমিকনেতা এ্যাড. আহাদ আলী লস্কর, সহ-সম্পাদক কামরুজ্জামান রাজেশ, সংগঠনের মনিরামপুর থানা কমিটির সভাপতি কৃষকনেতা পরিতোষ দেবনাথ, জলাবদ্ধতা আন্দোলন পরিচালনা কমিটির সদস্য দিলিপ বিশ্বাস। সভাটি পরিচালনা করেন সংগঠনের কেশবপুর থানা কমিটির সাধারণ সম্পাদক কৃষকনেতা তৌহিদুর রহমান। বক্তারা বলেন, ‘এই দিনে আগরহাটি ভায়না বিলের ওয়াপদহ বাঁধ উৎচ্ছেদ দিবস। ১৯৯৭ সালের এই দিনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি উক্ত বিলের ওয়াপদা বাঁধ উৎচ্ছেদ করে অবাধ জোঁয়ার ভাটা সৃষ্টি করে। বিলের পানি বিষাক্ততা মুক্ত হয়ে মৎস‌্য ভাণ্ডারে পরিণত হয়। নদী ১৫০ ফুট চওড়া, ৩০ ফুট গভীর ও বিলে পলি জমে গড় ৫ ফুট উচু হয় মাত্র ৪ বছরে। শ্রী,হরি,ভদ্রা নদী নাব‌্যতা ফিরে পাওয়ায় ভবদহ এলাকার ৮ হাজার হেক্টর জমি (অতিরিক্ত) চাষের আওতায় আসে। জলাবদ্ধতা মুক্তির এ পথ সর্ব মহলে গ্রহন হয়। তখন এ সাফল‌্যকে বিলিন করার জন‌্য টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প সামনে এনেছিলো সবুজ বিপ্লবের নামে জলাবদ্ধতা সৃষ্টিকারীরা। বিল কেদারিয়া, বিল খুকশিয়ায় টিআরএম প্রকল্প বাস্তবায়ন করে। এ প্রকল্প দুটির ব‌্যর্থতার কারণে বিল কপালিয়ায় টিআরএম করতে গেলে গণপ্রতিরোধের মুখে পড়ে।অপরিকল্পিত টিআরএম প্রকল্পে ২২৯,২৫৫,৭১ কোটি টাকা লুট হয়। কিন্তুু সমস‌্যার সমাধান হয় না।বরং সমস‌্যা বৃদ্ধি পায়। এজন্য আমাদের আহ্বান আসুন, ভবদহ একালাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতার স্হায়ী সমাধানের লক্ষে অবাধ জোঁয়ার-ভাটা সৃষ্টি করতে সকল অপরিকল্পিত বাঁধ, ব্রিজ, কালভার্ট (ভবদহ, ওয়াপদা, ফারাক্কা) উচ্ছেদ করে পরিকল্পিত পদ্ধতিতে নদ-নদী খননের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধানের লক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির পতাকা তলে সংগঠিত হই ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়