৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসতে হবে

প্রতিদিনের ডেস্ক॥
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে আল্লাহর দ্বীনের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।তিনি আজ (মঙ্গলবার) জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মিরপুর পূর্ব থানার পীরেরবাগ পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ওলামাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, রাসুলকে (সা.) হেদায়াত ও সত্য দ্বীন সহকারে আল্লাহ রাব্বুল আলামীন প্রেরণ করেছিলেন, অন্য সব বাতিল দ্বীনের ওপর ইসলামকে বিজয়ী করার জন্য। তাই আমাদের প্রত্যেকের ওপর দ্বীন কায়েমের প্রচেষ্টা করা ফরজ বা অত্যাবশ্যক। এতে কোনো মতবিরোধ করার সুযোগ নেই।
বিশেষে অতিথি ছিলেন মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ও কাফরুল জোন পরিচালক ডা. ফখরুদ্দিন মানিক। সাইফুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন থানা আমির মোহাম্মদ শাহ আলম তুহিন। এতে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির আনিসুর রহমান, ওয়ার্ড সভাপতি মাহবুব কবির।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়