৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বির সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক মোঃ কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলার জামায়াত ইসলামের আমির হাদিউজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক খান মারুফ সামদানী, সাংবাদিক রেজাউল করিম,কাজী ইমরান ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসরাফিল হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামীম রেজা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়