১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহ জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসম্পূক্ততা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে ঝিনাইদহ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি কেসি কলেজ অডিটরিয়ামে মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা তথ্য অফিসার এস. কে ইমাম মেহেদী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, কেসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ইউনুছ আলী। বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে, তারুন্য বান্ধব পরিবেশ, যথেষ্ঠ কর্মসংস্থান, শিক্ষার মানের উন্নয়নে দেশকে উন্নতির পথে এগিয়ে নেয়ার সব বিষয়ই পূরণ করছে সরকার। সে কারনে বৈষম্যহীন দেশ গঠনে সকলে কাধে কাধ মিলিয়ে এক সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়