৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ

সুন্দর সাহা
আবারও বেনাপোল স্থল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ঘোষনা বহির্ভূত আমদানিকৃত ফিস মিল-এর মধ্যে শুটকি মাছ এর একটি পণ্য চালান আটক করেছে। ভারত থেকে আমদানিকৃত বেনাপোল বন্দরের ৩১ নম্বর সেডে ফিশ মিলের ভেতরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পন্যচালানটি বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল বন্দরের ৩১ নম্বর সেড থেকে পন্য চালানটি জব্দ করেছে কাস্টমস। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন এসআই ) তথ্যের ভিত্তিতে পণ্য চালানটি আটক করে। কাস্টমস সূত্রে জানা গেছে, শামীম এন্টারপ্রাইজ নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারত থেকে ৫০ মেট্রিক টন ফিশ মিল ঘোষণা দিয়ে পণ্য চালানটি আমদানি করেন। পণ্য চালানটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ইনোভেটিভ নামে একটি প্রতিষ্ঠান। পন্য চালানটি কাস্টম থেকে ছাড় করণের জন্য প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নামে এক সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছেন। ভারতীয় তিনটি ট্রাকে করে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পন্য চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার ট্রাক নম্বর ডই -২৫-ঋ-৭৭২৩, ডই-২৫-ঈ-১২৪১ও, ডই-২৫-ঋ-১৬৯২। খালাসকৃত সিএন্ডএফ এজেন্ট প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজিনেস সেন্টার বেনাপোল। পণ্যচালানটির এলসি নং০৯১৪২৪০১০৪৬৪ তারিখ ২১/১০/২০২৪ ম্যানিফেস্ট নং ৬০১২০২৪০০৩০০০৮৬১৭ তারিখ ২৮/১০/২০২৪ বিল অব এন্ট্রি নং ৯৩৪৮৩ তারিখ ২৪/১০/২০২৪। পণ্য চালানটির প্যাকেজ ২০১৪ বস্তা। গ্রজ ওয়েট ৫০হাজার ১৬৪ কেজি নিট ওয়েট ৪৮হাজার ১৫০ কেজি। পণ্যর মুল্য এইচ এস কোড অনুযায়ী ১৯ হাজার ২৬০ মার্কিন ডলার। জাতীয় গোয়েন্দা সংস্থা মারফত জানা গেছে উক্ত তিনটি ট্রাক মাছে খাবার নিয়ে বেনাপোল স্থল বন্দরে প্রবেশ এর পর খবর আসে ট্রাক তিনটিতে মোট ৫০ টন পণ্য আছে। এর মধ্যে মাছের খাবার আছে ২৪ টন এবং শুটকি মাছ আছে ২৬ টন। সে মোতাবেক তারা কাস্টমস কর্তৃপক্ষকে তথ্য দিলে পণ্য চালানটি কায়িক পরীক্ষনের জন্য আটক করা হয়। সরেজমিনে বেনাপোল স্থল বন্দরের ৩১ নং ইয়ার্ডে গিয়ে দেখা গেছে কাস্টমসের জেসি হাফিজুর রহমান, ডেপুটি কমিশনার অথৈলা চৌধুরী ও রেভিনিউ অফিসার (আরও) জাহিদ হোসেন ট্রাক থেকে পণ্য চালানটি নামিয়ে পরীক্ষা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কত টন শুটকি আছে তা জানা যায়নি। উক্ত পণ্য চালানটি চিনার জন্য শুটকি মাছের বস্তাগুলি পাটের সুতালি দিয়ে মুখ বাঁধা অপরদিকে ফিস মিল এর বস্তাগুলি প্লাষ্টিকের সুতা দিয়ে মুখ বাধা। শুল্ক চোরেরা তাদের পণ্য দ্রুত চেনার উপায়ের জন্য ভারতের কোলকাতা থেকে রপ্তানি প্রতিষ্ঠানে বসে এ পন্থা অবলম্বন করে। বেনাপোল কাস্টমস এর ডেপুটি কমিশনার অথৈলা চৌধুরী বলেন, ফিস মিল আমদানি পণ্য চালানের ভিতর ৬ হাজার ৮৮৬ কেজি শুটকি পাওয়া যায়। তবে এটা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। যদি মানুষের খাওয়ার উপযোগি হিসাবে রাসায়নীক পরীক্ষায় ফলাফল পাওয়া যায় তবে এটা শুটকি বলে গন্য হবে। বেনাপোল কাস্টমসের পরীক্ষন গ্রুপের রাজস্ব কর্মকর্তা জাহিদুর রহমান জানান, বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ডেপুটি কমিশনার মহোদয়ের নির্দেশ ক্রমে ফিশ মিল ঘোষনায় আমদানি করা পন্য চালানটি পরীক্ষন করা হয়। পরীক্ষণ করে তিনটি গাড়িতে ৫০ টন ফিশ মিলের মধ্যে ঘোষণা বহির্ভূত প্রায় ৭ টন শুটকি মাছ পাওয়া যায়। মিথ্যা ঘোষণা দিয়ে ফিশ মিলের ভিতরে শুটকি মাছ আমদানি করায় পন্য চালানটি সাময়িক জব্দ করা হয়েছে। ফিশ মিলের কোন শুল্ক কর দিতে হয় না। তবে শুটকি মাছের শুল্ককর ৫৮ শতাংশ। বেনাপোল কাস্টমস হাউজে প্রতি কেজি শুটকি মাছের শুল্কায়ন মূল্য ২ ডলার এবং শুল্কহার, ৫৮ শতাংশ। ঘোষণা বহির্ভূত শুঁটকি মাছের মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। পন্য চালানটিতে ডিউটি ফাঁকি দেয়া হচ্ছিল প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকা। পণ্য চালানে ঘোষণা বহির্ভূত শুটকি মাছ আমদানি করায় পন্য চালানটি সাময়িক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি তারেক বাবুল জানান, আমদানিকৃত পণ্য চালানটি ফিশ মিল। এখানে কোন শুটকি মাছ নেই। ল্যাবে পরীক্ষণ করলেই প্রমাণিত হবে এটা ফিশ মিল নাকি শুটকি মাছ। এখানে আমার বা আমার আমদানি কারকের কোন অপরাধ নাই। আমদানীকৃত পণ্যচালানে শুল্ক ফাঁকির কোন প্রবণতা আমাদের নাই। এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী প্রতিদিনের কথাকে জানান, ‘আমদানিকৃত ফিশ মিলের ভিতরে ঘোষণা বহির্ভূত শুটকি মাছ পাওয়াই পন্য চালানটি সাময়িক আটক করা হয়েছে। ফিস মিল আমদানি পণ্য চালানের ভিতর ৬ হাজার ৮৮৬ কেজি শুটকি পাওয়া গেছে। জব্দকৃত পণ্যচালনে প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁসি দেয়া হচ্ছিল। কাস্টমস আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ এ ব্যাপারে বেনাপোল কাস্টমসের জেসি হাফিজুল ইসলামের মুঠোফোনে কল দিলেও অদৃশ্য কারণে তিনি মোবাইল রিসিভ করেননি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়