প্রতিদিনের ডেস্ক॥
এ প্রজন্মের কণ্ঠশিল্পী শুভ ও ফারিয়া জুঁই বেশ কিছু দ্বৈত গান নিয়ে আসছেন। গানগুলোর শিরোনাম- ‘ভালোবেসে যাবো তোকে’, ‘কি করে বোঝাবো বল’, ‘তোর মায়াবি চোখ’, ‘তোর হয়ে থাকতে চাই’, ‘ও পরাণের পাখি’। শুভ বলেন, ‘আমি সব সময় ব্যতিক্রম গান করার চেষ্টা করি। এ প্রজন্মের মধ্যে ফারিয়া বেশ ভালো গায়। তার সঙ্গে শো করতে গিয়ে গানের পরিকল্পনা হয়েছে। শিগগিরই গানগুলোর মিউজিক ভিডিও আসবে।

