৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ ভূমিপুত্র মঙ্গল, সর্বগ্রাসী গ্রহ রাহু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। দ্রুতগতির বাহন বর্জন করুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূর্ণ হবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। আয় উপার্জনের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। পিতা-মাতার সহযোগিতা ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। নেতৃত্ব কৃতৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীপক্ষের অচমকা আক্রমণ চলবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। ধারকর্জ ঋণ মুক্তির পথ খুলবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। সপরিবারে কাছ পীঠে ভ্রমণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। শিক্ষার্থীরা আনন্দে কাটাবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পাওনা টাকা আদায় হবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি পাবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। প্রতিযোগিতায় জয়ী হবেন। ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে। পরিবারে নতুন মুখের আগমন ঘটবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে। মনকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা বাড়বে। আয় উপার্জনের মাত্রা কমবে। গুপ্ত ও স্বজন শত্রুদের আনাগোনা বাড়বে। কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাগ্যলক্ষ্মীর কৃপাবর্ষিত হবে। লাইফস্টাইল বদলাবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সন্তানদের ক্যারিয়ার চমকাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়