২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল ইংল্যান্ড

প্রতিদিনের ডেস্ক॥
আগামী দুই বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গতকাল বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে বোর্ড।২০২৪-২৫ মৌসুমের এই কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন মোট ২৯ ক্রিকেটার। এর মধ্যে দুই বছরের চুক্তিতে আছেন সাত জন। এক বছরের চুক্তিতে রয়েছেন ১৯ জন। আর বাকি ৩ জন ক্রিকেটার ডেভেলপমেন্ট চুক্তিতে জায়গা পেয়েছেন। প্রথমবারের মতো ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন পাঁচ জন ক্রিকেটার- জেমি স্মিথ, উইল জ্যাকস, শোয়েব বাশির, ফিল সল্ট ও অলি স্টোন। চুক্তি থেকে বাদ পড়েছেন মইন আলি, জেমস অ্যান্ডারসন, বেন ফোকস, ডেভিড মালান, অলি রবিনসন, ম্যাথু ফিশার ও সাকিব মাহমুদ। ২০২৪-২৫ মৌসুমে ইসিবির কেন্দ্রীয় চুক্তি: ২ বছরের চুক্তি: গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, জস বাটলার, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, মার্ক উড। ১ বছরের চুক্তি: রেহান আহমেদ, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, অলি স্টোন, জশ টং, রিস টপলি ও ক্রিস ওকস। ডেভেলপমেন্ট চুক্তি: জ্যাকব বেথেল, জশ হাল, জন টার্নার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়