তালা প্রতিনিধি:
তালার পল্লীতে টাকা চেয়ে না পাওয়ার দাদীকে জবাই করে হত্যা করেছে পৌত্র। ঘটনাস্থল থেকে হত্যাকারিকে আটক করেছে তালা থানা পুলিশ। পুলিশ ও এলাকাসি জানায় শুক্রবার বেলা ১১ টার দিকে তালা উপজেলার শালিখা গুচ্ছ গ্রামের বাসিন্দা শেখ মশিয়ার রহমানের ছেলে হানিফ শেখ (২৩) তার দাদী সখিনা বেগম (৭০) এর কাছে টাকা চায় দাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে পৌত্র হানিফ শেখ ঘর থেকে ছুরি বের করে দাদীর গলায় পোচ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিকভাবে এলাকাবাসি তালা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘাতক হানিফ শেখ কে গ্রেফতার করে। তালা থানা ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান,নিহত সখিনা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদšে পাঠানো হয়েছে এবং হত্যাকারিকে আটক করা হয়েছে।

