রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল ইসলাম বাল্লক(৭৫)গতকাল বৃহস্পতিবার রাতে বাধ্যকজনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—-রাজিউন।মৃত্যুকালে তিনি চার ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় ইতনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দের মাঠে মরহুমকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠুন মৈত্র,বীর মুক্তিযোদ্ধা হান্নান,পুলিশ সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

