২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

২০২৬ বিশ্বকাপ খেলবো কিনা এখনও জানি না: মেসি

প্রতিদিনের ডেস্ক॥
লিওনেল মেসির হাত ধরেই ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান ঘটেছিল। তাতে মেসিও বৃত্ত ভরাট করেন। পান তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা। আর্জেন্টিনার কোচ, সতীর্থ ও ভক্ত-সমর্থকরা চাচ্ছেন মেসি আরও একটি বিশ্বকাপ খেলুক। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপ খেলে তারপর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভিন্ন কিছু ভাবুক। ২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত মেসি যে প্রশ্নটি সবচেয়ে বেশিবার শুনেছেন সেটি হলো- ২০২৬ বিশ্বকাপেও খেলবেন কিনা? বৃহস্পতিবারও (৩১ অক্টোবর) যথারীতি তাকে একই প্রশ্ন করা হয় তাকে। জবাবে তিনি বলেছেন, ‘আসলে আমি এখনও জানি না যে ২০২৬ বিশ্বকাপ খেলবো কিনা। এ বিষয়ে আমাকে প্রচুর প্রশ্ন শুনতে হয়। বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এই বছরটি ভালোভাবে শেষ করতে চাই। এরপর ভালো একটি প্রাক-মৌসুমের মাধ্যমে পরের বছরটি শুরু করতে চাই। অনেক ভ্রমনের কারণে গেল বছর যেটা হয়নি আমার ক্ষেত্রে।’ ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। তবে তার পারফরম্যান্সে বয়সের ছাপ নেই। তাইতো মেসি ভক্তরা আগামী ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখতে চান তাকে। যা নিয়ে বারবার তার কাছে জানতেও চাওয়া হয়েছে।
সম্প্রতি ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’ মেসি এরপর বলেন, ‘(প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’ মায়ামির হয়ে এমএলএস কাপ জয়ের লক্ষ্যের কথা জানিয়ে মেসি বলেন, ‘ক্লাব বড় করতে চাইলে শিরোপা জিততে হবে। এমএলএসে বাজে (২০২৩) একটি বছর পেছনে ফেলে এসেছে ক্লাব। আমি আসার পর লিগস কাপ জিতেছে, যেটা ক্লাবের প্রথম শিরোপাও। ব্যাপারটা অসাধারণ ছিল। এখন আমরা প্লে–অফ খেলতে মরিয়া এবং আশা করি, এমএলএসও জিততে পারব। ক্লাব ও ব্যক্তিগত জায়গা থেকে আমরা এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’ শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচ নিয়ে মেসি বলেন, ‘আমরা অনেক ভুল করেছি, যেগুলো পরিহার করতে পারি। প্লে–অফে এগুলো হতে পারে না, কারণ, ভুলের কারণে বাদ পড়তে হতে পারে। আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে। (এমএলএস কাপ জয়ে) আমরা অন্যতম ফেবারিট হলেও শক্তিশালী প্রতিপক্ষ আছে। তারা ছাড় দেবে না এবং অন্য দলগুলো আমাদের সম্মান করে যেভাবে আমরা তাদের করি।’ ‘এরপর আমি আসলে দেখবো যে কেমন খেলছি এবং কেমন অনুভব করছি। ২০২৬ বিশ্বকাপের খুব কাছে আমরা। আবার বলা যায় এটি শুরু হতে অনেক সময় বাকিও। ফুটবলে আসলে এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। আমি অবশ্য খারাপ কিছু ভাবছি না। খুব সাধারণভাবে একটার পর একটা দিন কাটিয়ে দিতে চাচ্ছি। এর বাইরে গিয়ে আর কিছু ভাবতে চাচ্ছি না।’ যোগ করেন মেসি। ২০২৬ ফুটবল বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। ম্যাচ থাকবে ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামেও। যেখানে খেলে মেসি ২০২৪ কোপা আমেরিকা জিতেছিলেন আর্জেন্টিনার হয়ে। চেনা মাঠ ও চেনা পরিবেশে মেসি কি আরও একটি বিশ্বকাপে মাঠ মাতাবেন? উত্তরটা মেলাতে সময়ের অপেক্ষায় থাকতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়