অভয়নগর সংবাদদাতা॥
যশোরের অভয়নগর উপজেলায় এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১ নভেম্বর) নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের ড্রাইভারপাড়া এলাকাই সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার স্বজনরা গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে। তার প্রতিবেশিরা জানান রিক্তা বেগমদের অনেক লোন রয়েছে। এবিষয় নিয়ে সে মানুষিক ভাবে অনেক বিপর্যয়ের মধ্যে থাকতেন। নিহত ঐ গৃহবধূর নাম রিক্তা বেগম (৩২) । তিনি দিনমজুর বিল্লাল হোসেনের স্ত্রী। নিহতের একটি বিবাহিত কন্যা ও একটি সাত বছর বয়সের পুত্র সন্তান রয়েছে। নিহত রিক্তা বেগমের স্বামী বিল্লাল হোসেন জানান, তাদের মেয়ের বিবাহ দেবার পর থেকে ছোট ছেলেকে নিয়ে তারা ৫ নং ওয়ার্ডের ড্রাইভার পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিদিনের ন্যায় আজ সকাল ৮ টার দিকে আমি কাজে বের হয়ে যায়। পরে সকাল সাড়ে ১১ টার দিকে সংবাদ পায় রিক্তা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। আমরা বেশ কিছু টাকা লোন ও সুদে নিয়ে ছিলাম। সেই চিন্তাই কি কিছু করলো নাকি বুঝতে পারছি না। অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমাদুল করিম ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, পৌর সভার ৫ নং ওয়ার্ডে রিক্তা বেগম নামের এ গৃহবধূর নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যু ঘটনা ঘটেছে । এ ঘটনায় থানায় নিহতের স্বামী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ে করেছেন । প্রথমিক তদন্তে জানাযায় তাদের বড় রকমের কিছু লোন রয়েছে তাছাড়াও রিক্তা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন। এছাড়াও এ ঘটনার সময় তার ছোট ছেলেকে বাথরুমে বন্দি অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

