আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ সেনাপতি গ্রহ মঙ্গল, গ্রহমাতা চন্দ্র ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। নিত্য-নতুন বাণিজ্যিক স্বপ্ন পূর্ণ হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। প্রতিযোগিতায় জয়ী হবেন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুরারোগ্য শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের মন ভেঙে পড়তে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন।
মিথুন [২১ মে-২০ জুন]
আয়-উপার্জনের পথ খুলবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। মালিক-ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে। পিতা-মাতার সহযোগিতা ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নেতৃত্ব-কতৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। শত্রুরা পিছু হটবে। ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসা-বাণিজ্যে মজুদমালের দাম বাড়বে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। অন্ন-বস্ত্র-বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। সপরিবারে কাছে-পীঠে ভ্রমণ হবে। মন-ধর্মের প্রতি ঝুঁকবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন, নচেৎ সঞ্চয় বিনষ্ট হবে। বয়স্ক লোকের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
লাইফস্টাইল বদলাবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। পাওনা টাকা আদায় হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূরণ হবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
প্রত্যেক কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে। মনকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা বাড়বে। আয়-উপার্জনের মাত্রা কমবে। গুপ্ত ও স্বজন শত্রুদের আনাগোনা বাড়বে। কথাবার্তায় শালীনতা বজায় রাখুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ব্যবসা-বাণিজ্যে লাভবান হবেন। হারানো ধনসম্পদ সম্পত্তি ফিরে পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।

