৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

প্রতিদিনের ডেস্ক॥
বলিউড নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে বর্তমানে নাচ, অভিনয়, রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। নোরা ক্যারিয়ার শুরু করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। শুরুর দিকে বেশ কিছু সিনেমায় আইটেম নাম্বারে নেচেছিলেন। ‘সত্যমের জয়’ সিনেমাতে ‘দিলবার’ গানের সঙ্গে নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান নোরা। এই গানের সঙ্গে পারফর্ম করার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন নোরা ফাতেহি। নাচের জন্য তাকে নাকি খুব ছোট ব্লাউজ পরতে বলা হয়েছিল। নোরা বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি আমাকে যৌন আবেদনময়ী দেখাতে এই কাজটি করতে চাচ্ছেন। দেখুন, আমাকে জোর করে যৌন আবেদন আনতে বলবেন না। যা আমার মধ্যে স্বাভাবিকভাবেই আছে। জোর করে সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।’ এরপর নোরার জন্য নতুন পোশাক তৈরি করা হয়।


এই ব্লাউজ পরে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন অভিনেত্রী। নোরা বলেন, ‘এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। বিষয়টি আমার কাছে স্বাচ্ছন্দ্যকর ছিল, এটাই বড় কথা। কিন্তু এর আগে যে মাপের ব্লাউজটি পরার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ছিল পরার অযোগ্য।’নোরা জানিয়েছেন, ওই পোশাকে তিনি সাচ্ছন্দ্যবোধ করেছেন। এবং নাচও হিট হয়েছে। নোরা আরেকটি তথ্য জানিয়েছেন, ‘দিলবার’ গানের সঙ্গে নেচে রাতারাতি জনপ্রিয়তা মিলেছে। কিন্তু এই নাচের জন্য তিনি কোনো পারিশ্রমিক পাননি। নোরা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমি বুঝতে পারছিলাম, অর্থ উপার্জন করার সময় এখন নয়।

নিজেকে প্রমাণ করে আগে খ্যাতি অর্জন করতে হবে, পরিচিতি পেতে হবে।’ সাধারণত যারা নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন সিরিয়াস চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে তাদের অনেক সময় লেগে যায়। গানটির জন্য নাচের শ্যুটিং কেমন হবে সেই বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফাতেহি। পারিশ্রমিক না নেওয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন, ‘অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।’ নোরা বলেন, ‘ড্যান্সারদের কেউ সিরিয়াস চরিত্রে সুযোগ দিতে চান না। তারা মনে করেন, শুধু আইটেম ড্যান্সই করতে পারবে। আমি সবার এ ধারণা বদলাতে চাই।’

তবে ব্লাউজের মাপ নিয়ে ঘোর আপত্তি ছিল নোরার। একরকম কড়া গলায় পরিচালককে নোরা বলেছিলেন, ‘জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিক ভাবেই যৌন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।’‘আমাকে ব্লাউজটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজটা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না।’ উল্লেখ্য, ‘ক্র্যাক’, ‘মডগাঁও এক্সপ্রেস’-পরপর দুইটি সিনেমাতে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে দেখা গেছে নোরাকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়