আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ ভূমিপুত্র মঙ্গল, দেবগুরু বৃহস্পতি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙা হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। গৃহবাড়িতে আসবাবপত্রের পশরা সাজবে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। দুর্যোগের মেঘে আছন্ন থাকবে। সংকটকালে স্বজনরা দূর থেকে মজা দেখবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে জীবন গড়বে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ। মামলা মোকদ্দমায় জয়ী করবে। লৌকিকতা পরিহার করুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাগ্যলক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে

