প্রতিদিনের ডেস্ক॥
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাইবান্ধা শহর শাখার (প্রস্তাবিত) আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে কৃষক দল জেলা কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদ ও সদস্য সচিব আনিছুজ্জামান খান লোহানী তুষার সাক্ষরিত এক পত্রে ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে মাসুদ রানাকে আহ্বায়ক করে এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান জুন্নুন চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু জাহেদ শিপুল, গোলাম রব্বানী, রাশেদুল আলম রাশেদ, সোহেল ইসলাম পলাশ ও অলি আহাদ রিজু। এতে সদস্য সচিব আব্দুর রকিব জিতু এবং সদস্য ৩৩ জন।

