৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

টানা তিন সপ্তাহে ‘হৈমন্তীর ইতিকথা’

প্রতিদিনের ডেস্ক॥
মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘হৈমন্তীর ইতিকথা’ চলচ্চিত্রটি ১৮ই অক্টোবর দেশের বেশ কয়েকটি সিনেপ্লেক্সে মুক্তি পায়। বর্তমানে সিনেমাটি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমায় টানা তিন সপ্তাহ ধরে চলছে। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে এই সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন, নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি। অপু চরিত্র করেছেন চিত্রনায়ক সাইফ খান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়