৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শাহানাজ শিউলীর কবিতা: হেমন্তের নীরবতা

প্রতিদিনের ডেস্ক:
হেমন্তের কুয়াশায় ঢেকে গেছে
পাকা ধানের সোনারং
প্রীতির বাঁধন ছিড়ে গেছে ঈর্ষায়।
কাস্তে ধরেছে মরিচা
ঢেঁকির তালে তালে শোনা যায়
হৃদয় ভাঙ্গা শব্দ
কচি লাউয়ের বোঁটায় ধরেছে পঁচন
শুভ্র মেঘের ভেলায় ভীতির সাহারা
শিউলির উষিত বেদন ঝরে পড়ে শিশিরে
জোছনার পঞ্জরে নেমে আসে কালো আঁধার
মাটি খুঁড়ে ফসল ঘরে তোলে ঢেড়ে ইদুর
উদাস ক্লান্তিতে ঘূর্ণিপাক খায় নিঃস্বনতায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়