২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিদিনের ডেস্ক॥
কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েত সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন। তি‌নি জানান, কাউন্টার টেরোরিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতের উদ্দেশে আজ সকালে রওয়ানা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সম্মেলন শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে তার। উল্লেখ্য, সবশেষ অক্টোবরের শেষের দিকে দ্বীপ রাষ্ট্র সামোয়া সফর করেন পররাষ্ট্র উপদেষ্টা। তি‌নি সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়