৫ পেসার নিয়ে একাদশ ঘোষণায় পাকিস্তানের চমক

প্রতিদিনের ডেস্ক॥
অস্ট্রেলিয়ার মাটিতে চলতি মাসেই অনুষ্ঠিত হবে ভারতের সঙ্গে পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি। যা নিয়ে দু’পক্ষের বেশ উন্মাদনা চলছে। তবে তার আগে আরেকটি রোমাঞ্চকর সিরিজ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সোমবার প্রথম ওয়ানডের আগেই উভয় দেশ একাদশ ঘোষণা করেছে। পাকিস্তানের একাদশে বড় চমক ৫ পেসারের নাম।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সহ-অধিনায়ক হিসেবে অভিষেক হবে সালমান আলি আগার। এ ছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। সেই সঙ্গে পেস বিভাগে থাকছেন তিন অভিজ্ঞ তারকা– শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও তরুণ মোহাম্মদ হাসনাইন। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে– স্বাগতিকদের পেস আক্রমণেই জবাব দিতে চায় পাকিস্তান। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ড সিরিজের মাঝে দলে জায়গা হারানো বাবর আজমের প্রত্যাবর্তন হতে যাচ্ছে। নিজেদের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজকে লক্ষ্য বানাতে চায় রিজওয়ানের দল। ব্যাট হাতে ধুঁকতে থাকা বাবরও নিশ্চয়ই দুই ফরম্যাটের সিরিজে নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পেতে চাইবেন। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের একাদশ : সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গুলাম, সালমান আলি আগা, ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়