২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অভয়নগরে বাস দুর্ঘটনার পর দিন ১ জনের লাশ উদ্ধার

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় রবিবার (৩ নভেম্বর)বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহন একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ১৫ জন আহত হয়, এছাড়াও সোমবার সকালে মোঃ সুজন হাওলাদার(২০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়। উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসের হেলপার খুলনা জেলার খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার মৃত রুস্তম হাওলাদার এর ছেলে। তিনি এম কে পরিবহনের হেলপারি করতেন। প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, বিকালে যশোর বাসস্ট্যা- থেকে ৩০ জনের মত যাত্রী নিয়ে এমকে পরিবহন নামে একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। সন্ধ্যায় প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে (ঢাকা মেট্রো ব-১৪-৫৬৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন ও একজনের লাশ সোমবার সকালে বাসের নিচের থেকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, বাস দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বাসটি পানিতে ডুবে যাওয়ায় রাতে উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হয়নি। সোমবার সকালে পুনরায় উদ্ধার কাজ করতে গিয়ে বাসের হেলপার সুজন হাওলাদারের(২০) লাশ উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়